১শর্ত গ্রহণ
BongoApps-এর ওয়েবসাইট, অ্যাপ ও অনলাইন টুল ব্যবহার বা অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে আপনি এই শর্তাবলি, গোপনীয়তা নীতি, রিফান্ড নীতি ও দাবিত্যাগ মেনে নিচ্ছেন। একমত না হলে সেবা ব্যবহার করবেন না।
কোনো অ্যাপের নিজস্ব নিয়ম থাকলে সেই অ্যাপের পোস্টে জানানো হয় এবং সেক্ষেত্রে সেটিই প্রযোজ্য হবে। কোনো অসঙ্গতি থাকলে এই শর্তাবলি প্রাধান্য পাবে।
২অ্যাকাউন্ট ও ব্যক্তিগত ব্যবহার
অ্যাক্সেসের জন্য সঠিক ইমেইল ও মোবাইল নম্বরসহ অ্যাকাউন্ট খুলতে হতে পারে। একটি অ্যাকাউন্ট ও অ্যাক্সেস শুধু নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবহারের জন্য — অন্যের সাথে শেয়ার, বিক্রি বা ভাড়া দেওয়া যাবে না।
৩মূল্য ও পেমেন্ট
মূল্য, প্যাকেজ ও পেমেন্ট পদ্ধতি Pricing পেজ ও সংশ্লিষ্ট অ্যাপ পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী প্রযোজ্য হবে। পেমেন্ট ও যাচাই সম্পন্ন হওয়ার পর অ্যাক্সেস সক্রিয় হয়।
ডকসইনহ্যান্ড মূল্য ও প্যাকেজ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে; পরিবর্তন সাধারণত নতুন সংগ্রহের ক্ষেত্রে কার্যকর হবে।
৪লগইন নিরাপত্তা
পাসওয়ার্ড ও লগইন তথ্য গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্ট থেকে সম্পন্ন সব কাজের দায় আপনার। সন্দেহজনক ব্যবহার টের পেলে দ্রুত আমাদের জানান।
৫মালিকানা ও লাইসেন্স
অ্যাপের কোড, ডিজাইন, লোগো ও কনটেন্টের স্বত্ব ডকসইনহ্যান্ড-এর। আপনি শুধু নিজের ব্যবহারের জন্য সীমিত, অ-হস্তান্তরযোগ্য অনুমতি পান; মালিকানা নয়।
অ্যাপ দিয়ে আপনি যা তৈরি করেন (যেমন নিজের লেখা, বই, কার্ড বা সিগনেচার), সেই নিজস্ব কনটেন্ট আপনারই থাকে।
৬আপনার তথ্য ও কনটেন্ট
অ্যাপে আপনি যে তথ্য, লেখা বা ছবি দেবেন তার সত্যতা, বৈধতা ও কপিরাইটের দায় আপনার। গুরুত্বপূর্ণ কাজের ব্যাকআপ নিজে সংরক্ষণ করুন।
৭নিষিদ্ধ কাজ
⛔ নিষিদ্ধ
- অ্যাকাউন্ট বা অ্যাক্সেস অন্যকে বিক্রি, ভাড়া বা শেয়ার করা
- কোড, ডিজাইন বা কনটেন্ট কপি, রিসেল বা নিজের নামে প্রচার
- জাল, প্রতারণামূলক বা বেআইনি ডকুমেন্ট তৈরি
- হ্যাকিং, স্ক্র্যাপিং বা অতিরিক্ত লোড দিয়ে সিস্টেমের ক্ষতির চেষ্টা
- অশ্লীল, ঘৃণামূলক বা আপত্তিকর বিষয়বস্তু ব্যবহার
- ভিউ বা ভিজিটর সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা
৮সেবার পরিবর্তন
উন্নয়নের জন্য অ্যাপের ফিচার, নকশা বা শর্ত সময়ে সময়ে বদলাতে পারে, নতুন অ্যাপ যোগ বা কোনো অ্যাপ বন্ধ হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন ব্লগে জানানো হবে।
৯স্থগিত বা বাতিল
নিয়ম ভঙ্গ বা অপব্যবহারের প্রমাণ পেলে ডকসইনহ্যান্ড আগাম নোটিশ ছাড়াই অ্যাকাউন্টের অ্যাক্সেস সীমিত, স্থগিত বা বাতিল করতে পারে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিতে পারে।
১০দায়সীমা
সেবা “যেমন আছে” ভিত্তিতে দেওয়া হয়। আইনে অনুমোদিত সীমার মধ্যে, সেবা ব্যবহারজনিত পরোক্ষ ক্ষতির দায় ডকসইনহ্যান্ড বহন করবে না। বিস্তারিত দাবিত্যাগ পেজে।
১১প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যাত হবে।
১২যোগাযোগ
শর্তাবলি নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ পেজের মাধ্যমে জানান।